চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চকরিয়া (কক্সবাজার )প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা দরগাহ রাস্তার মাথা এলাকায় বাড়ির আঙিনায় পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। ওই এলাকার হাফেজ মাওলানা নুরখান উদ্দীনের একমাত্র শিশু সন্তান। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়ির উঠানে খেলার একপর্যায়ে শিশুটি পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাফেজ মাওলানা নুরখান উদ্দীন সন্তানের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































